1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পোরশায় দুই পেশাদার চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভা বিপ্লবীর প্রথম কাজই হলো জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি। বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। শ্রী শ্রী শ্যামা, কালী পূজা উপলক্ষে। নিকলীতে ফ্যাসিবাদ সহ মাদক কারবারী গ্রেপ্তার ০২ জন গ্রেপ্তার। বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক। নিকলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার , অপবাদের সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

পোরশায় দুই পেশাদার চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ফার্নিচারের দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পোরশা থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো একসময় পোরশা উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজারে অবস্থিত ‘কাঠ ফার্নিচার’ নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা দোকান থেকে একটি কাঠ ফাঁড়ার বৈদ্যুতিক মেশিন, একটি হ্যান্ডস মেশিন ও একটি কাঠ চাঁছার মেশিন চুরি করে, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। এ ছাড়া দোকানে থাকা ১৮টি সিলিং ফ্যানও চুরি হয়, যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা। সব মিলিয়ে চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৭৯ হাজার টাকা।
এ ঘটনায় নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে পোরশা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, পোরশা উপজেলার ঘাটনগর মোল্লাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫) এবং পত্নীতলা উপজেলার মাটিন্দর গ্রামের মৃত মজিবরের ছেলে মোঃ সাজু বাবু (৩৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া একটি কাঠ ফাঁড়ার বৈদ্যুতিক মেশিন, একটি হ্যান্ডস মেশিন এবং একটি পুরোনো সিলিং ফ্যানের পাখাবিহীন বডি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park