
মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ, বরগুনার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি, বরগুনায় এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব নূরুল ইসলাম মনি, এমপি, সংসদ সদস্য, বরগুনা-২, চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা, প্রশাসক, জেলা পরিষদ, বরগুনা। এছাড়াও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা; জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত), বরগুনা; বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় খাতের ভূমিকা তুলে ধরেন এবং সমবায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।