1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পোরশায় দুই পেশাদার চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভা বিপ্লবীর প্রথম কাজই হলো জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি। বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। শ্রী শ্রী শ্যামা, কালী পূজা উপলক্ষে। নিকলীতে ফ্যাসিবাদ সহ মাদক কারবারী গ্রেপ্তার ০২ জন গ্রেপ্তার। বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক। নিকলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার , অপবাদের সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ‘থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভিং)’ প্রকল্পের আওতায় পরিচালিত বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাথমিক সহকারী কর্মকর্তা জয়নাল আবেদীন, ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম এবং ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার ফারহানা উর্মি।
এছাড়া ডাসকো ফাউন্ডেশনের অ্যাডভোকেসি অফিসার আনোয়ার হোসেন, মনিটরিং অফিসার আলতাফুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় থ্রাইভিং প্রকল্পের আওতায় পরিচালিত বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ সময় স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, প্রয়োজন, চাহিদা ও সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠীর প্রকৃত সমস্যা ও চাহিদা চিহ্নিত করে সে অনুযায়ী প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হলে এর সুফল আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা থ্রাইভিং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park