1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে রুবেল ওরফে বিপ্লব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মুখ ও নাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের রিকশা শ্রমিক অফিসের সামনে গৌর ঘোষ মিষ্টান্ন ভান্ডারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে থানা হেফাজতে নেয়।

পুলিশ ও শিশুটির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত যুবক শিশুটিকে ভবনের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি চিৎকার ও বাধা দেওয়ার চেষ্টা করলে ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করা হয়।

ঘটনার পর সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছেন শিশুটির মা।

শিশুটির মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় একটি পার্লারে কাজ করেন। অভিযুক্ত যুবক প্রায়ই ওই পার্লারে যাতায়াত করতেন। শুক্রবার বিকেলে শিশুটি মায়ের কাছ থেকে নিচে যাওয়ার পর দীর্ঘ সময় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে অভিযুক্ত যুবক শিশুটির মায়ের কাছে তিনটি চিপস নিয়ে আসেন। মেয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন মা।

পরে হাসপাতাল থেকে খবর পেয়ে শিশুটির মা সেখানে গিয়ে মেয়েকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। এরপর অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর রাতে ঢাকায় অবস্থান থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।
অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park