
মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ৩১তম সম্মেলন (COP31)-এ যোগদানের উদ্দেশ্যে তুরস্ক সফরে যাত্রার প্রাক্কালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বিদায় জানান বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ০৭টা ২৫ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
COP31 সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এ সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।