1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি। মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার কবিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় নদীতে মাছ ধরার কাঁঠা দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১

মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ।

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিলের আওতায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। পৌরসভার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, ১ নম্বর ওয়ার্ডের তিন বাড়ি—খান বাড়ি আবাসিক এলাকা, টংবাড়ি ও মধ্যপাড়া এলাকার মানুষের ব্যবহৃত বটগাছা মোড়া কবরস্থানের উন্নয়নে এ বরাদ্দ দেওয়া হয়।
কবরস্থানের উন্নয়নে বরাদ্দ নিশ্চিত করার ক্ষেত্রে মাধবপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেমের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন এলাকাবাসী। পাশাপাশি মাধবপুর পৌরসভার বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাপ গান, সাবেক কাউন্সিলর আফজাল এবং পৌরসভার প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে পৌরসভার এমন উদ্যোগ প্রশংসনীয়। এ জন্য পৌর প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
তারা আরও আশা প্রকাশ করেন, মাধবপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও জনস্বার্থে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।
পরিশেষে, বটগাছা মোড়া কবরস্থানের উন্নয়নে অবদান রাখা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পৌরসভার সংশ্লিষ্ট সকলের প্রতি ১ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park