
মো. সাইফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
আজ ৪ নভেম্বর ,২০২৬ পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি ও পদবি পরিবর্তনের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত দেশব্যাপী সকল শাখায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এর ই ধারাবাহিকতায় বরিশালের বানারীপাড়া উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক বানারীপাড়া শাখায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরিত অর্গানোগ্রাম ২০২৫ ও পদবী পরিবর্তনের জন্য প্রস্তাবিত তালিকা ২০২৪ দ্রুত সময়ের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে অনুমোদনের মাধ্যমে বাস্তবায়নের জন্য আহ্বান জানান। ২০১৬ সালে সাবেক একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে স্থায়ী রূপ পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার পরেও এখন পর্যন্ত অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী তাদের ন্যায্য অধিকার পদোন্নতি বঞ্চিত আছেন এবং তাদের পদবী পরিবর্তনের বারবার আশ্বাস দেয়া হলেও এখনো পর্যন্ত পদবীর কোন পরিবর্তন হয় নাই এরই ধারাবাহিকতায় ব্যাংকিং কার্যক্রম কে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এবং প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পৌঁছে দেয়ার জন্য দায়িত্বশীল সকল কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধির জন্য অনতিবিলম্বে অর্গানোগ্রাম ২০২৫ ও পদবী পরিবর্তন এর তালিকা ২০২৪ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।