1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পোরশায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল সাংবাদিকের, সাংবাদিক মহলে শোকের ছায়া ধর্ম ও রাজনীতি তত্ত্ব:- নান্দনিক সৌন্দর্যে বদলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড, নতুন সাজে মুগ্ধ এলাকাবাসী। চাপরাশিরহাটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও উচ্চশিক্ষায় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত মাধবপুর থানার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতার মিয়া। পোরশায় নিজ উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আয়নাল হক সাভারে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ ওসি ও সাংবাদিক আহত, পুলিশের গাড়িতে আগুন নিকলীতে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২-এর উদ্বোধন পল্লী সঞ্চয় ব্যাংকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মাধবপুর থানার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতার মিয়া।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক পুলিশি কার্যক্রমে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জের মাধবপুর থানার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইকতার মিয়া।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) তাঁর হাতে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
পুলিশি দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
ইকতার মিয়ার এ অর্জনে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর এ স্বীকৃতি পুলিশের অন্যান্য সদস্যদেরও পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ইকতার মিয়ার এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ইকতার মিয়ার এ অর্জনে গর্বিত কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park