
মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতির
ঘরে মুড়ির পেকেটে রাখা বোমায় এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছ। মঙ্গলবার (০৩নভেম্বর) ভোর পৌনে ৬টায় দিকে এ ঘটনা ঘটে।
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি কলেরপুকুর পশ্চিম পাশে জামায়াতের ৭ নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম নিজ ঘরে বোমা বিষ্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বোমা বিস্ফোরণে তিনি নিজেই আহত হয়েছেন ।
পুলিশ সূত্রে জানা যায, উপজেলার সেনহাটী কলের পুকুরের পশ্চিম পাশে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এম এম মনিরুল ইসলাম (৬৩) ফজরের নামাজ পরে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসত ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পেয়ে ঘরে নিয়ে যায়। মুড়ির প্যাকেট ঘরের ভিতর ফ্লোরে রাখার সাথে সাথে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে জামায়াত নেতা মনিরুলের শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়। ঘরে থাকা আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসার জন্য নিয়ে আসেন ।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী বোমার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,
আমি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আলামত সংগ্রহ করে থানায় নিয়ে এসেছি ।এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ পরে মসজিদ থেকে ঘরে ফেরার সময় নিজ বসত ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পেয়ে ঘরে নিয়ে যায়। মুড়ির প্যাকেট ঘরের ভিতর ফ্লোরে রাখার সাথে সাথে বোমা বিস্ফোরণ ঘটে। এতে এম এম মনিরুল ইসলাম আহত হন। ।দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমা রেখে বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।