1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকলীতে ফ্যাসিবাদ সহ মাদক কারবারী গ্রেপ্তার ০২ জন গ্রেপ্তার। বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক। নিকলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার , অপবাদের সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত । খুলনার দিঘলিয়ায় জমকালো আয়োজনে ঘোড়ার গাড়িতে শিক্ষক অধীর কুমার কুন্ডুকে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় ফেনীতে গ্রান্ড অ্যারোমা ক্যাফে এ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন পোরশায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল সাংবাদিকের, সাংবাদিক মহলে শোকের ছায়া

নিকলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলীতে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিকলী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই সময় সেনাবাহিনীর অভ্যন্তরীণ অস্থিরতা ও পালাবদলের প্রেক্ষাপটে সিপাহী-জনতার মধ্যে সংহতির ঘটনা ঘটে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা করে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। বিভিন্ন স্লোগানে মুখরিত র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমির উদ্দিন আহমেদ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম)-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিকলী-বাজিতপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু)।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। একইভাবে ২০২৪ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ঐক্য গড়ে তুলতে হবে এবং যেখানেই ফ্যাসিবাদী তৎপরতা দেখা যাবে, সেখানেই গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির বাইরে থাকা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হয়ে দলের শক্তি বাড়াতে হবে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অন্যায়-অত্যাচার, দুর্নীতি, অবৈধ মাদক ও সন্ত্রাস মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু) বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও তিনি দাবি করেন। এসব অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা ডা. কফিল উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নিকলীতে দিবসটি পালনের কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park