1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোরের দুই থানা ওসি বদলি বেনাপোল পোর্ট ও চৌগাছায় নতুন দায়িত্বে দুই কর্মকর্তা।। উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিলেন চীফ হুইপ নুরুল ইসলাম মণি। নিকলীতে বিয়ের দাওয়াতের খাবার খেয়ে একজনের মৃত্যু, অসুস্থ দুই শতাধিক অনলাইনে বাহবা কিংবা ট্রলের উপর ভিত্তি করে আইএবি রাজনীতি তথা আন্দোলন সংগ্রাম করেনা।✊✊ খুলনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি -এমপি হেলাল প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন – চীফ হুইপ নূরুল ইসলাম মনি খুলনার দিঘলিয়ায় নাশকতা চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জেলা দপ্তর সম্পাদক সহ আটক – ২ চাপরাশিরহাট আল আকসা মডেলমাদ্রাসায় প্যারেন্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার নিকলীতে ৬৮ পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার

যশোরের দুই থানা ওসি বদলি বেনাপোল পোর্ট ও চৌগাছায় নতুন দায়িত্বে দুই কর্মকর্তা।।

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ

যশোর জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমে আবারও রদবদল করা হয়েছে। এবার জেলার গুরুত্বপূর্ণ দুটি থানা বেনাপোল পোর্ট ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পারস্পরিক বদলি করা হয়েছে।

নতুন বদলির আদেশ অনুযায়ী, বেনাপোল পোর্ট থানার বর্তমান ওসি মুহাম্মদ শহীদ তিতুমীরকে চৌগাছা থানায় এবং চৌগাছা থানার বর্তমান ওসি কাজী বাবুল হোসেনকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়েছে। এর ফলে দুই কর্মকর্তা পরস্পরের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২৬ অক্টোবর যশোর জেলা পুলিশের সাতজন পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছিল। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের স্বাক্ষরিত ওই আদেশে যশোর কোতোয়ালি মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি এবং যশোর কোর্ট পুলিশের তৎকালীন পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে আবারও দুই থানার ওসি পদে এই রদবদল করা হলো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park