1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেয়েদের কপালে টিপ কোথায় থেকে, কিভাবে ব্যবহার শুরু ? ———- মাধবপুর বাজার পরিদর্শনে নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুম, জরিমানা নয়—ব্যবসায়ীদের দিলেন পরিচ্ছন্নতার পরামর্শ। বেনাপোলে নাশকতা মামলার অভিযোগে ৪জন কে আটক করে পুলিশ। বরগুনায় ডেঙ্গু সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক। ​ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক । নিকলীতে জেলা প্রশাসকের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পোরশায় দুই পেশাদার চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভা বিপ্লবীর প্রথম কাজই হলো জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি।

মেয়েদের কপালে টিপ কোথায় থেকে, কিভাবে ব্যবহার শুরু ? ———-

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

হযরত ইবরাহীম আঃ কে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ ৮ মাইলপরিমান জায়গা আগুন জ্বালালো , তখন একটা নতুন সমস্যা দেখা দিল।
আগুনের উত্তাপ এতই বেশি ছিল যে তার কাছে পৌছানো যাচ্ছিল না। তাই একটা চরক বানানো হল যার মাধ্যমে ইবরাহীম (আঃ) কে ছুড়ে আগুনে নিক্ষেপ করা যায়।
কিন্তু রহমতের ফেরেশতা রা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘুরানো যাচ্ছিল না।
তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু নগ্ন মেয়ে(পতিতা) এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারন এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। তাই করা হল এবং ফেরেশতারা চলে গেল, ইবরাহীম (আঃ) কে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন।
পরবর্তিতে ঐ মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হল এবং তাদের মাথায় তীলক পরানো হল। যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত।
অতএব যারা বলে— মহিলাদের সৌন্দর্য সব জায়গায় এবং এই দোহাই দিয়ে টিপ কে নিজেদের জন্য বৈধ মনে করেন, তারা যুগযুগ ধরে নিজেদের কোন পরিচয় বহন করছেন তা একবার ভেবে দেখবেন ?
পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হত, তা আজ আমাদের উপমহাদেশে ফ্যাশন! ওহে! মুসলিম নারীরা, এই সত্য কথাটা জানার পর ও কি আপনি আপনাদের কপালে টিপ পড়বেন??
সূত্রঃ
* তাফসীরে মা-রেফুল কুরআন, হযরত ইবরাহিম (আঃ) মূলগ্রন্থ।
* তাবারী, তারীখ, ১খ, ১২৩-১২৪; ছালাবী
* আদি গ্রন্থ, কাসাসুল আম্বিয়া, পৃষ্ঠাঃ ৮১, আদি ইসলামী ইতিহাস
* ইবনে কাসীর

(শেয়ার করুন,আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গন্য হবে, এবং কেয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন। ইনশা’আল্লাহ)

মাওলানা শাহ্ মুহাঃ মাসউদুর রহমান
সহ-সভাপতি আইএবি ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park