1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন – চীফ হুইপ নূরুল ইসলাম মনি খুলনার দিঘলিয়ায় নাশকতা চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জেলা দপ্তর সম্পাদক সহ আটক – ২ চাপরাশিরহাট আল আকসা মডেলমাদ্রাসায় প্যারেন্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার নিকলীতে ৬৮ পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, লাখ টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনার তালতলীতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই আওয়ামীগ নেতা গ্রেপ্তার। মেয়েদের কপালে টিপ কোথায় থেকে, কিভাবে ব্যবহার শুরু ? ———- মাধবপুর বাজার পরিদর্শনে নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুম, জরিমানা নয়—ব্যবসায়ীদের দিলেন পরিচ্ছন্নতার পরামর্শ।

চাপরাশিরহাট আল আকসা মডেলমাদ্রাসায় প্যারেন্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

নুর আলাম বিপ্লব –

নোয়াখালী কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট ইউনিয়নে শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও মেধাগত বিকাশ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৪ ই নভেম্বর ( শনিবার) সকাল ৯ টায় আল আকসা মডেল মাদ্রাসা – Al Aqsa Model Madrasah -এর উদ্যোগে এক বর্ণাঢ্য প্যারেন্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

চাপরাশিরহাটের ডাক্তার মুজিবল হক রোডে 7 Dine Kabab & community centre-এ আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে সন্তান প্রতিপালনে মাতা-পিতার দায়িত্ব ও কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ড. আমিন উল্ল্যাহ। তিনি আরো বলেন আজ আকাশ সংস্কৃতিতে দেশ ভরে গেছে,মায়েরা জি বাংলা স্টার জলসা নিয়ে বসে থাকে, ছেলে মেয়েরা হয়ে যায় মোবাইল আসক্ত, আসুন সঠিক পথে ছেলে-মেয়েদেরকে মানুষ করি। উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অনেক দায়িত্ব ছেলে মেয়ে কোথায় যায় কি করে,নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পড়াশোনার তদারকি করা, আমাদের ছেলেমেয়েরা আদর্শ মানুষ হলে আদর্শ সমাজ ও দেশ গড়বে,

শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের সেন্টার মেডিকেল অফিসার ডা. ফরহাদুল ইসলাম ভূঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন বিশিষ্ট মোটিভেশনাল বক্তা জনাব আলমগীর মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে আল আকসা মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, পরিচালকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা সন্তানদের সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন, সুস্বাস্থ্যের অধিকারী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park