1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেয়েদের কপালে টিপ কোথায় থেকে, কিভাবে ব্যবহার শুরু ? ———- মাধবপুর বাজার পরিদর্শনে নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুম, জরিমানা নয়—ব্যবসায়ীদের দিলেন পরিচ্ছন্নতার পরামর্শ। বেনাপোলে নাশকতা মামলার অভিযোগে ৪জন কে আটক করে পুলিশ। বরগুনায় ডেঙ্গু সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক। ​ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক । নিকলীতে জেলা প্রশাসকের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পোরশায় দুই পেশাদার চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভা বিপ্লবীর প্রথম কাজই হলো জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি।

মাধবপুর বাজার পরিদর্শনে নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুম, জরিমানা নয়—ব্যবসায়ীদের দিলেন পরিচ্ছন্নতার পরামর্শ।

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার প্রাণকেন্দ্র মাধবপুর বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুম।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তিনি মাধবপুর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরেজমিনে ঘুরে দেখেন। বাজারের প্রায় সব দোকান পরিদর্শন করে খাবারের মান, পরিবেশ ও পরিচ্ছন্নতার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। বরং ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করে খাবারের দোকানসহ সব ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন এই কর্মকর্তা। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবসায়ীরা জানান, কর্মকর্তার আন্তরিক আচরণ, সুন্দর ব্যবহার এবং সহযোগিতামূলক মনোভাবে তাঁরা মুগ্ধ হয়েছেন। কোনো ধরনের জরিমানা না করে প্রথমে সচেতনতা ও সতর্কতার মাধ্যমে ব্যবসায়ীদের ভালো কাজের দিকে উৎসাহিত করায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় মাধবপুর বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুমকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতামূলক বাজার পরিদর্শন অব্যাহত থাকলে ব্যবসায়ীদের মধ্যে নিরাপদ খাদ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, লামিয়া তাবাসসুম ২ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ে যোগদান করেন। যোগদানের পর মাধবপুর পৌরসভা ও মাধবপুর বাজারে এটিই তাঁর প্রথম বাজার পরিদর্শন বলে জানা গেছে।
ব্যবসায়ীদের প্রত্যাশা, জরিমানা ও শাস্তির পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park