1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার নিকলীতে ৬৮ পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, লাখ টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনার তালতলীতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই আওয়ামীগ নেতা গ্রেপ্তার। মেয়েদের কপালে টিপ কোথায় থেকে, কিভাবে ব্যবহার শুরু ? ———- মাধবপুর বাজার পরিদর্শনে নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুম, জরিমানা নয়—ব্যবসায়ীদের দিলেন পরিচ্ছন্নতার পরামর্শ। বেনাপোলে নাশকতা মামলার অভিযোগে ৪জন কে আটক করে পুলিশ। বরগুনায় ডেঙ্গু সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক। ​ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক ।

কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আমানুল্লাহ মিয়া (৩৮) নাম

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার আকবর কালার প্রিন্ট দোকানের সামনে ঢাকা অভিমুখী সার্ভিস লেনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

এএসআই (নিরস্ত্র) তপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গল্ফ-৭১ ডিউটিতে নিয়োজিত থাকাকালে অভিযান চালিয়ে আমানুল্লাহকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আমানুল্লাহ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুল কান্দি (ইমামের চর) এলাকার মৃত আব্দুর রহমান ও মৃত জহুরা বেগমের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park