1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার নিকলীতে ৬৮ পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, লাখ টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনার তালতলীতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই আওয়ামীগ নেতা গ্রেপ্তার। মেয়েদের কপালে টিপ কোথায় থেকে, কিভাবে ব্যবহার শুরু ? ———- মাধবপুর বাজার পরিদর্শনে নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুম, জরিমানা নয়—ব্যবসায়ীদের দিলেন পরিচ্ছন্নতার পরামর্শ। বেনাপোলে নাশকতা মামলার অভিযোগে ৪জন কে আটক করে পুলিশ। বরগুনায় ডেঙ্গু সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক। ​ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক ।

নিকলীতে ৬৮ পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলীতে ৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ রানু (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রানু ওই গ্রামের নাদিম মিয়ার স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামের দিকনির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই রোমান খাঁনের নেতৃত্বে এএসআই আমজাদ হোসেন ও এএসআই জাকির হোসেনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রানুর বসতবাড়ি থেকে ৬৮ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী নাদিম পালিয়ে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের দাবি, রানু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাঁকে ৬২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, রানু বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করে চার সন্তান নিয়ে সংসার চালাতেন। তাঁদের অভিযোগ, তাঁর স্বামী নাদিম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। স্বামীর চাপের কারণে রানু মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলেও দাবি করেন কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত পুলিশি অভিযান প্রয়োজন। বিশেষ করে পলাতক নাদিমকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, মাদকের প্রভাব থেকে এলাকাকে রক্ষা করা এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি।
এ বিষয়ে নিকলী থানার পুলিশ পরিদর্শকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রানুকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park