1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন – চীফ হুইপ নূরুল ইসলাম মনি খুলনার দিঘলিয়ায় নাশকতা চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জেলা দপ্তর সম্পাদক সহ আটক – ২ চাপরাশিরহাট আল আকসা মডেলমাদ্রাসায় প্যারেন্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার নিকলীতে ৬৮ পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, লাখ টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনার তালতলীতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই আওয়ামীগ নেতা গ্রেপ্তার। মেয়েদের কপালে টিপ কোথায় থেকে, কিভাবে ব্যবহার শুরু ? ———- মাধবপুর বাজার পরিদর্শনে নিরাপদ খাদ্য কর্মকর্তা লামিয়া তাবাসসুম, জরিমানা নয়—ব্যবসায়ীদের দিলেন পরিচ্ছন্নতার পরামর্শ।

খুলনার দিঘলিয়ায় নাশকতা চেষ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জেলা দপ্তর সম্পাদক সহ আটক – ২

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

খুলনার, দিঘলিয়া প্রতিনিধিঃ

খুলনার দিঘলিয়া উপজেলায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা দপ্তর সম্পাদক রিয়াজ কচি সহ দু, জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ আগষ্ট সোহেল পারভেজ কাকন বাদী হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলা নং – ১১ ঐ মামলায় – ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭, ১১৪ , ধারায় খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ কচি কে দিঘলিয়া থেকে এবং সেনহাটির বাকদিয়া থেকে হারুনুর রশিদের পুত্র মোঃ রফিকুল ইসলামকে (১৩ নভেম্বর) রাতে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরূপ কুমার চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কী ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল এবং এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আটককৃতদের ইতিমধ্যে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ কচি।

#####

খুলনার দিঘলিয়ায় জমজমাট ষাঁড়ের লড়াই, মাঠজুড়ে উৎসবের আমেজ, দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দর্শকদের উচ্ছ্বাস ।

মোঃ শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ বিনোদন ও ঐতিহ্যের এক ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে খুলনার দিঘলিয়ায়। ঢাকঢোল কিংবা আধুনিক বিনোদনের আয়োজন নয়, বরং শক্তি, ক্ষিপ্রতা ও লড়াকু মনোভাবের প্রদর্শনী দেখতে সকাল থেকেই ভিড় করেন হাজারো মানুষ। মাঠের চারপাশে দর্শনার্থীদের উপচেপড়া উপস্থিতিতে একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় স্থানীয় ওয়াই এম এ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই।

দিঘলিয়াসহ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আসা অনেকগুলি পরিচিত ও বিখ্যাত লড়াকু ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি লড়াই ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও উত্তেজনা। ষাঁড়ের শক্তি প্রদর্শন, প্রতিপক্ষকে মোকাবিলার কৌশল এবং লড়াইয়ের নানা মুহূর্ত উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ষাঁড়গুলোর নামও ছিল বেশ আকর্ষণীয়। উল্লেখযোগ্য ষাঁড়ের মধ্যে ছিল ‘বাঘ শিকারি’, ‘নিউ শুটার’, ‘চিতাবাঘ’, ‘কালতুফান’, ‘পি এম’, ‘ফাটাকেষ্ট’, ‘সাদা বাঘ’ ও ‘কালো বাঘ’। এছাড়া দিঘলিয়া উপজেলা এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকার আরও বেশ কয়েকটি পরিচিত লড়াকু ষাঁড় প্রতিযোগিতায় অংশ নেয়।

আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রাখা হয় আকর্ষণীয় নগদ পুরস্কার। প্রথম স্থান অর্জনকারীর জন্য ৪০ হাজার টাকা, দ্বিতীয় স্থানের জন্য ৩০ হাজার, তৃতীয় স্থানের জন্য ২০ হাজার এবং চতুর্থ স্থানের জন্য ১০ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়। পুরস্কারের এ আয়োজন প্রতিযোগীদের পাশাপাশি দর্শনার্থীদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি করে।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও লোকজ বিনোদনের ধারাকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে গ্রামীণ সংস্কৃতির পরিচয় তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ষাঁড়ের লড়াই একসময় গ্রামীণ জনপদের মানুষের অন্যতম বিনোদনের মাধ্যম ছিল। সময়ের পরিবর্তনে এ ধরনের আয়োজন কমে এলেও মানুষের মধ্যে এর প্রতি আগ্রহ এখনো রয়েছে। সেই ঐতিহ্য ও মানুষের আগ্রহকে কেন্দ্র করেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের মোঃ ফারুক হোসেন মোড়ল, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জাসেদ কবির জুয়েল বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুন লিপু। অনুষ্ঠানের উপদেষ্টা ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।

স্থানীয়দের কাছে এ আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ জনপদের মানুষের মিলনমেলা ও লোকজ বিনোদনের একটি উপলক্ষ। ঐতিহ্যবাহী এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park