1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক । নিকলীতে জেলা প্রশাসকের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পোরশায় দুই পেশাদার চোর গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভা বিপ্লবীর প্রথম কাজই হলো জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি। বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। শ্রী শ্রী শ্যামা, কালী পূজা উপলক্ষে। নিকলীতে ফ্যাসিবাদ সহ মাদক কারবারী গ্রেপ্তার ০২ জন গ্রেপ্তার। বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক। নিকলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক ।

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

ইনতাজু ইসলাম এনতাজ
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘটের পোস্টার লাগানোর অভিযোগে সমির উদ্দীন স্মৃতি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হাসান । নিষিদ্ধ ছাত্রলীগের আরিফ হাসানকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক আরিফ হাসান ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন ।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলীর ভাষ্য অনুযায়ী, সকালে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর পর বাইরে থেকে ছবি তুলছিলেন ছাত্রলীগের আরিফ হাসান । এ সময় বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকা ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে দেখতে পেয়ে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইলিয়াস আলী বলেন, এ উপজেলায় ছাত্রলীগের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ বিষয়ে তাঁরা মাঠে সক্রিয় রয়েছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একজন নেতাকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park