1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক। চুনারুঘাটে বন বিভাগের পৃথক দুই অভিযান, বিপুল পরিমাণ কাঠ জব্দ। গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক। বাগেরহাটের খানপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল খুলনার দিঘলিয়ায় শিক্ষার মান উন্নয়নে পরামর্শমূলক সভা ও দুঃস্থ দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসন, বরগুনা। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা। সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমিকের মজুরি বৃদ্ধির সাথে বাড়িওয়ালারা ভাড়া বৃদ্ধি করতে পারবেন না – শাহে আলম জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না বাস্তবে তেঁতুলঝোড়া ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মুল লক্ষ্য – মোঃ কাউসার আলী

খুলনার দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-

খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা বার্ম্মাশীল খেয়াঘাট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে সেনহাটি ফাঁড়ি পুলিশের একটি চৌকস দল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত একটার দিকে ফরমাইশখানা বার্ম্মাশীল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে সেনহাটি ফাঁড়ি পুলিশ । আটককৃত ব্যক্তিরা হলেন, সাহেব আলী মিনার পুত্র সুমন মিনা (৩০), সুলতান হাওলাদারের পুত্র বিপ্লব হাওলাদার (৩৬) এবং হোসেন শেখের পুত্র সোহেল শেখ (৪০), তাঁদের সবার বাড়ি খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকায়। আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা যায়।
সেনহাটি পুলিশ ফাঁড়ির চিন্ময় দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিষয়ে জিরো টলারেন্স , মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park