1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক। চুনারুঘাটে বন বিভাগের পৃথক দুই অভিযান, বিপুল পরিমাণ কাঠ জব্দ। গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক। বাগেরহাটের খানপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল খুলনার দিঘলিয়ায় শিক্ষার মান উন্নয়নে পরামর্শমূলক সভা ও দুঃস্থ দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসন, বরগুনা। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা। সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমিকের মজুরি বৃদ্ধির সাথে বাড়িওয়ালারা ভাড়া বৃদ্ধি করতে পারবেন না – শাহে আলম জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না বাস্তবে তেঁতুলঝোড়া ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মুল লক্ষ্য – মোঃ কাউসার আলী

খুলনার দিঘলিয়ায় শিক্ষার মান উন্নয়নে পরামর্শমূলক সভা ও দুঃস্থ দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম, খুলনাঃ-

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে খুলনার দিঘলিয়া উপজেলায় পরামর্শমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।
উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাকিব, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জামাল হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরামর্শমূলক সভা শেষে দুঃস্থ, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন এবং গৃহ মঞ্জুরির চেক বিতরণ করা হয়।
এর পূর্বে আলহাজ্ব সারোয়ার খান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে পথের বাজারে বিকাল সাড়ে চারটায় বিক্ষোভ মিছিল ও পথসভায় যোগ দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park