1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসন, বরগুনা। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা। সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমিকের মজুরি বৃদ্ধির সাথে বাড়িওয়ালারা ভাড়া বৃদ্ধি করতে পারবেন না – শাহে আলম জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না বাস্তবে তেঁতুলঝোড়া ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মুল লক্ষ্য – মোঃ কাউসার আলী তেলিয়াপাড়া চা বাগানে ৮ বছরেও মেলেনি শ্রমের পাওনা ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা, ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের। নিকলীতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা। দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হালিম মার্ডারের অন্যতম আসামি আটক।

শ্রমিকের মজুরি বৃদ্ধির সাথে বাড়িওয়ালারা ভাড়া বৃদ্ধি করতে পারবেন না – শাহে আলম

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

আকতার হোসেন,
স্টাফ রিপোর্টার

শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে কোন বাড়িওয়ালা যেন ঘরভাড়া বৃদ্ধি করতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং হবে । কেউ যদি বাড়িভাড়া বৃদ্ধি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম । রোববার (২২ নভেম্বর ) বিকেলে সাভার পৌরসভার হল রুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি । চলমান শ্রমিক আন্দোলন নিরাশনে গার্মেন্টস শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ হুশিয়ারি দেন। এসময় তিনি আরো বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকদের মাঝে সমঝোতা হচ্ছে বেতন বাড়ানো নিয়ে তাই কোন বাড়িওয়ালা ঘরভাড়া বাড়াতে পারবেনা জানিয়ে তিনি আরো বলেন গোপালগঞ্জে যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নির্দেশে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে বলেও বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা – ১৯ ( সাভার – আশুলিয়া ) এর মাননীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park