
নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, জবরদখল, লুটপাট, ধর্ষণ, প্রকাশ্যে চুরি-ডাকাতি, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলা, সরকারি স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা—এসব কি কোনো নিয়মতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক চিত্র?
এটি শুধু সরকারের ব্যর্থতা নয়; রাষ্ট্রী কর্তৃত্ব ও প্রশাসনিক সক্ষমতারও চরম ব্যর্থতা ও চরম অবমতি।
রাষ্ট্র কি শুধু ক্ষমতা প্রয়োগের জন্য, নাকি জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও দায়িত্ব তার?
অপরাধী যে দলেরই হোক, যে পরিচয়েরই হোক—তাকে কঠোর হস্তে দমন করতে হবে ইনশাআল্লাহ।
রাষ্ট্র কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, সরকারও রাষ্ট্রের মালিক নয়। রাষ্ট্র জনগণের, আর জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
জনগণ আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ চায়। বক্তব্য নয়, জবাবদিহি চায়। ক্ষমতার দাপট নয়, আইনের শাসন চায়।
প্রশ্ন একটাই—রাষ্ট্রের কর্তৃত্ব কোথায়, জনগণের নিরাপত্তা কোথায়?