1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক। চুনারুঘাটে বন বিভাগের পৃথক দুই অভিযান, বিপুল পরিমাণ কাঠ জব্দ। গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক। বাগেরহাটের খানপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল খুলনার দিঘলিয়ায় শিক্ষার মান উন্নয়নে পরামর্শমূলক সভা ও দুঃস্থ দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসন, বরগুনা। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা। সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমিকের মজুরি বৃদ্ধির সাথে বাড়িওয়ালারা ভাড়া বৃদ্ধি করতে পারবেন না – শাহে আলম জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না বাস্তবে তেঁতুলঝোড়া ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মুল লক্ষ্য – মোঃ কাউসার আলী

বাগেরহাটের খানপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার ৮ নং খানপুর ইউনিয়নের কাছারিবাড়ি মোড় ৭নং ওয়ার্ড আঞ্চালিক কার্যালয় ও বাগেরহাটে কয়েকটি অফিসে দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া অফিস পরিদর্শন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয় এম এ সালাম। দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার (২৩নভেম্বর) সন্ধ্যায় খানপুর কাছারিবাড়ি মোড়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদর থানা বিএনপির সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সদর থানা বিএনপির সেচ্ছাসেবক দলের আহবায়ক ফকির মাসুম বিল্লাহ, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, বিএনপি নেতা জাহিদ তরফদার, ছাত্রদল নেতা তুহিন, সেচ্ছাসেবক দল নেতা আবু হেলাল বাবু ও রাখালগাছি ইউনিয়ন বিএনপির সিনিঃ সহসভাপতি আব্দুর কদ্দুস শেখ, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পিসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাগেরহাটের মানুষ প্রত্যাখ্যান করেছে। জনগণ কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সোচ্চার রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park