1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাধারণ সম্পাদক সহ আটক -৩ । নিকলীতে মৎস্য লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার যুবক ও তরুণদের সামাজিক জীবন এবং তাদের মাধ্যমে সমাজে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। শার্শা উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈ রাজ্য ঠেকাতে বিএনপির কঠোর পদক্ষেপ। সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে “শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে মাধবপুরবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক। পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নিকলীতে মৎস্য লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলীতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হামলার মামলায় ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার দামপাড়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামপাড়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য পূর্বপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আছানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাজারুল ইসলাম মাজু (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে দামপাড়া বাজার এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আছানপুর গ্রামে নিজ বাড়ি থেকে মাজারুল ইসলাম মাজুকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিকলী থানাধীন নোয়াপাড়া বউ বাজার এলাকা থেকে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে আছানপুর এলাকায় গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা সংঘবদ্ধভাবে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁরা এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, মামলার এজাহারভুক্ত আসামি দামপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম ওরফে মাজু এবং দামপাড়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলমকে তদন্তের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park