1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে “শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে মাধবপুরবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক। পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নাতি জামাই নামাজ না পড়ার অভিযোগে থানায় নানা শ্বশুর। গোপালগঞ্জ সহ সারা দেশে যা ঘটছে, তা কি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের চিত্র? যশোরের দুই থানা ওসি বদলি বেনাপোল পোর্ট ও চৌগাছায় নতুন দায়িত্বে দুই কর্মকর্তা।। উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিলেন চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে মাধবপুরবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন।

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাকির হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ নভেম্বর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে, হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এদিকে, হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে মাধবপুর উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মাধবপুরবাসী আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা মনে করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।
পরিশেষে, মাধবপুর উপজেলাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর দায়িত্বশীল নেতৃত্বে হবিগঞ্জ জেলা শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলার সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park