1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাধারণ সম্পাদক সহ আটক -৩ । নিকলীতে মৎস্য লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার যুবক ও তরুণদের সামাজিক জীবন এবং তাদের মাধ্যমে সমাজে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। শার্শা উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈ রাজ্য ঠেকাতে বিএনপির কঠোর পদক্ষেপ। সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে “শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে মাধবপুরবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক। পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

খুলনার দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাধারণ সম্পাদক সহ আটক -৩ ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-

খুলনার দিঘলিয়া উপজেলায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন সহ তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বর লক ডাউন কর্মসূচি পালন ও নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে তার নিজস্ব বাসভবন থেকে এবং উপজেলার হাজীগ্ৰামে মনির শেখের পুত্র আবু হানিফ, পানিগাতী গ্ৰামের মৃত সামাদ মিনার পুত্র মোতালেব মিনাকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে (১৮ নভেম্বর) রাতে আটক করেছে। আটককৃতরা ঐক্যবদ্ধ ভাবে নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানায়। ২০২৪ সালের ২৭ আগষ্ট সোহেল পারভেজ কাকন বাদী হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে মামলা নাম্বার -১১ ঐ মামলায় দূ’জনকে এবং অন্য আরেকটি মামলায় আরেকজনকে চালান দেওয়া হয়েছে।

এর পূর্বে ১৩ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ কচিকে একই মামলায় আটক দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরূপ কুমার চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা কী ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন এবং এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি । ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে আটককৃতদের ইতিমধ্যে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park