1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে “শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনকে মাধবপুরবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন। যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক। পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নাতি জামাই নামাজ না পড়ার অভিযোগে থানায় নানা শ্বশুর। গোপালগঞ্জ সহ সারা দেশে যা ঘটছে, তা কি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের চিত্র? যশোরের দুই থানা ওসি বদলি বেনাপোল পোর্ট ও চৌগাছায় নতুন দায়িত্বে দুই কর্মকর্তা।। উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিলেন চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলীতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ওয়ার্ড পর্যায়ের যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার গুরুই ও কারপাশা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কারপাশা ইউনিয়নের জালালপুর এলাকার আব্দুল বারিকের ছেলে মোঃ শামসুজ্জামান (৪৭) এবং গুরুই ইউনিয়নের মৃত শব্দর আলীর ছেলে আব্দুস সালাম। পুলিশ সূত্রে জানা যায়, শামসুজ্জামান কারপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি এবং আব্দুস সালাম গুরুই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
নিকলী থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা, নির্যাতন ও বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হামলা, নির্যাতন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park