1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার নিকলীতে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরগুনা জেলা স্কুলে অভিভাবকদের জন্য এক টুকরো স্বস্তির ঠিকানা “ছায়া পরশ ” উদ্ভোদন। মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে বরগুনা জেলা প্রশাসন। বাগেরহাটে ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল নিকলীতে আইনশৃঙ্খলা, সামাজিক সচেতনতা ও ফ্যামিলি কার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক। চুনারুঘাটে বন বিভাগের পৃথক দুই অভিযান, বিপুল পরিমাণ কাঠ জব্দ। গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক।

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:

খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি ছোট্ট মেয়েটি। সারারাত খোঁজাখুঁজির পর সকালে বাড়ির পেছন থেকে উদ্ধার হলো তার নিথর দেহ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রামে কাপড়ে মোড়ানো অবস্থায় আদিবা ইসলাম (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আদিবা ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park