1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার নিকলীতে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরগুনা জেলা স্কুলে অভিভাবকদের জন্য এক টুকরো স্বস্তির ঠিকানা “ছায়া পরশ ” উদ্ভোদন। মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে বরগুনা জেলা প্রশাসন। বাগেরহাটে ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল নিকলীতে আইনশৃঙ্খলা, সামাজিক সচেতনতা ও ফ্যামিলি কার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক। চুনারুঘাটে বন বিভাগের পৃথক দুই অভিযান, বিপুল পরিমাণ কাঠ জব্দ। গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক।

নিকলীতে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলীতে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডা. রিমান্ড, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী (মণি), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (আবির), সাবেক কমান্ডার কফিল উদ্দিন আহমেদ, সদস্য সচিব মো. চান্দালী মেম্বার।

এছাড়া নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন (দুলাল)সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দিবস দুটির কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সকলে জাতীয় দিবসগুলো যথাযথভাবে উদযাপনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে সম্মত হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park