1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার নিকলীতে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান বরগুনা জেলা স্কুলে অভিভাবকদের জন্য এক টুকরো স্বস্তির ঠিকানা “ছায়া পরশ ” উদ্ভোদন। মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে বরগুনা জেলা প্রশাসন। বাগেরহাটে ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল নিকলীতে আইনশৃঙ্খলা, সামাজিক সচেতনতা ও ফ্যামিলি কার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক। চুনারুঘাটে বন বিভাগের পৃথক দুই অভিযান, বিপুল পরিমাণ কাঠ জব্দ। গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক।

খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীবাড়ি বাজারে অবস্থিত আল মদিনা আদর্শ কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা রোজি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রোজী কবির বিএনপি নেতা জাবের হোসেন, সমাজসেবক শংকর মজুমদার ও শাহিনা বেগম।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা শুভকামনা জানিয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, শিক্ষাজীবনের প্রাথমিক স্তর একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। এ সময় অর্জিত জ্ঞান, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ পরবর্তী জীবনে এগিয়ে যেতে সহায়তা করে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানে আল মদিনা আদর্শ কিন্ডার গার্টেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করে। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে ওঠে।
বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park