
মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
মানবিকতা, সহমর্মিতা ও মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে বরগুনা জেলা প্রশাসন।
বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের সদ্য স্বামীহারা অসহায় নারী সীমা চক্রবর্তীর দুর্দশার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক, বরগুনা মিজ তাছলিমা আক্তার। তার উদ্যোগে সীমা চক্রবর্তীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা, শুকনা খাবার ও কম্বল প্রদান করা হয়।
অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদগ্রস্ত মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার।
মানুষের কল্যাণে, মানবতার পাশে—বরগুনা জেলা প্রশাসন।