1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে রয়েছে বরগুনা জেলা প্রশাসন। বাগেরহাটে ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল নিকলীতে আইনশৃঙ্খলা, সামাজিক সচেতনতা ও ফ্যামিলি কার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনার দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক। চুনারুঘাটে বন বিভাগের পৃথক দুই অভিযান, বিপুল পরিমাণ কাঠ জব্দ। গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক। বাগেরহাটের খানপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল খুলনার দিঘলিয়ায় শিক্ষার মান উন্নয়নে পরামর্শমূলক সভা ও দুঃস্থ দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসন, বরগুনা। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা।

নিকলীতে আইনশৃঙ্খলা, সামাজিক সচেতনতা ও ফ্যামিলি কার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম, নিকলী, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের নিকলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ফ্যামিলি কার্ডের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় নিকলী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু), উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ও সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি রেখা আক্তার প্রমুখ।

সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি ও ইউপি সদস্য মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, ফ্যামিলি কার্ডের আবেদনকারী, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া, নিয়মনীতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির। তিনি জানান, নিয়োগপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মীদের সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, শিশুদের সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারে মা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা ও শিক্ষকদের কথা শিশুরা সহজে বিশ্বাস করে। তাই শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে এবং তাদের প্রতি যত্নবান হতে হবে। তবে অতিরিক্ত শাসন করা যাবে না। শিশুদের মানসিক, শারীরিক ও অর্থনৈতিক বিকাশে মায়েদের ভূমিকা অপরিসীম।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের অনৈতিক সুবিধা বা অর্থ দাবি করলে কাউকে তা দেওয়া যাবে না। এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনকে অবহিত করতে হবে। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে পর্যায়ক্রমে যোগ্য সবাই এ সুবিধার আওতায় আসবেন। কোনো অনিয়মের দায় প্রশাসন বা সংশ্লিষ্ট কেউ নিতে চায় না। নারীদের সম্মানিত ও স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষি কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় অপরিচিত কোনো ব্যক্তির সন্দেহজনক চলাফেরা বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে সবাইকে সামাজিকভাবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু) বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে অনেক সন্তান বিপথে পরিচালিত হচ্ছে। এর ফলে মাদকাসক্তি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক অভিভাবককে সন্তানদের মানসিক বিকাশ ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, নারীদের সম্মান ও সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের কল্যাণে সরকারের গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি সরকারের প্রতিশ্রুত উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা প্রদানে সার্ভার জটিলতার কারণে জন্মনিবন্ধনসহ নানা কাজে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তা তুলে ধরেন। পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পরিশেষে মতবিনিময় সভাকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park