1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যের হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে চীফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক। পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নাতি জামাই নামাজ না পড়ার অভিযোগে থানায় নানা শ্বশুর। গোপালগঞ্জ সহ সারা দেশে যা ঘটছে, তা কি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের চিত্র? যশোরের দুই থানা ওসি বদলি বেনাপোল পোর্ট ও চৌগাছায় নতুন দায়িত্বে দুই কর্মকর্তা।। উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিলেন চীফ হুইপ নুরুল ইসলাম মণি। নিকলীতে বিয়ের দাওয়াতের খাবার খেয়ে একজনের মৃত্যু, অসুস্থ দুই শতাধিক অনলাইনে বাহবা কিংবা ট্রলের উপর ভিত্তি করে আইএবি রাজনীতি তথা আন্দোলন সংগ্রাম করেনা।✊✊ খুলনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি -এমপি হেলাল প্রধানমন্ত্রীর দেশে প্রত্যাবর্তনে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন – চীফ হুইপ নূরুল ইসলাম মনি

নাতি জামাই নামাজ না পড়ার অভিযোগে থানায় নানা শ্বশুর।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব ,
স্টাফ রিপোর্টার।

বরগুনায় নাতি জামাইকে নামাজ পড়তে বলায় নানা শ্বশুরকে গালিগালাজ ও তাঁর হাঁটার লাঠি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে থানায় অভিযোগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী।

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত রব্বানী গাজীও একই এলাকার প্রতিবেশী। গত বৃহস্পতিবার দুপুরে সোহরাব হোসেন তাঁর নাতি জামাইকে নামাজ পড়তে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রব্বানী গাজী তাঁর নানা শ্বশুরের হাঁটার লাঠিটি ভেঙে ফেলেন। এ ছাড়া পথেঘাটে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সোহরাব হোসেনের দাবি, হাঁটার লাঠি ভেঙে দেওয়ায় বর্তমানে তাঁর চলাফেরা করতে বেশ কষ্ট হচ্ছে। পাশাপাশি পথেঘাটে নিরাপত্তাহীনতায়ও ভুগছেন তিনি। এ অবস্থায় আইনি সহযোগিতা চেয়ে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ এই মাওলানা।

বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বলেন, নামাজ পড়তে বলার বিষয় নিয়ে নাতি জামাইয়ের বিরুদ্ধে মাওলানা সোহরাব হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করা যায় কি না, সে উদ্যোগও নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park