1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসন, বরগুনা। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা। সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমিকের মজুরি বৃদ্ধির সাথে বাড়িওয়ালারা ভাড়া বৃদ্ধি করতে পারবেন না – শাহে আলম জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না বাস্তবে তেঁতুলঝোড়া ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মুল লক্ষ্য – মোঃ কাউসার আলী তেলিয়াপাড়া চা বাগানে ৮ বছরেও মেলেনি শ্রমের পাওনা ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা, ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের। নিকলীতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা। দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হালিম মার্ডারের অন্যতম আসামি আটক।

মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসন, বরগুনা।

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামের মিজ কনা রানী, পিতা: গৌতম হাওলাদার, আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন এই মেধাবী শিক্ষার্থী।

তার উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তার লক্ষ্যে জনাব সোহেল হাফিজ, সাবেক সভাপতি, প্রেসক্লাব, বরগুনা-এর সার্বিক প্রচেষ্টা এবং মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা-এর উদ্যোগে জেলা প্রশাসন, বরগুনার পক্ষ হতে মিজ কনা রানীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন ও স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায় সে লক্ষ্যে এবং শিক্ষার প্রসার, মেধার বিকাশ ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মেধার বিকাশে, স্বপ্নপূরণের পথে—জেলা প্রশাসন, বরগুনা সর্বদা পাশে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park