1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণকে মিথ্যা উন্নয়নের গল্প শুনাতে চাই না বাস্তবে তেঁতুলঝোড়া ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মুল লক্ষ্য – মোঃ কাউসার আলী তেলিয়াপাড়া চা বাগানে ৮ বছরেও মেলেনি শ্রমের পাওনা ২ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা, ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের। নিকলীতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত এলাকাবাসী। কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা। দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হালিম মার্ডারের অন্যতম আসামি আটক। খুলনার দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাধারণ সম্পাদক সহ আটক -৩ । নিকলীতে মৎস্য লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার যুবক ও তরুণদের সামাজিক জীবন এবং তাদের মাধ্যমে সমাজে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। শার্শা উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈ রাজ্য ঠেকাতে বিএনপির কঠোর পদক্ষেপ।

দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হালিম মার্ডারের অন্যতম আসামি আটক।

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত ২৯ও ৩০ নভেম্বর লক ডাউন কর্মসূচি সফল ভাবে পালন ও নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলামকে তার নিজস্ব বাসভবন থেকে (২০ নভেম্বর) সন্ধ্যায় আটক করেছে। আটককৃত যুবলীগের সভাপতি নাশকতার পরিকল্পনার করছিল বলে পুলিশ জানায়।

২০২৪ সালের ২৭ আগষ্ট সোহেল পারভেজ কাকন বাদী হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে মামলা নাম্বার -১১ ঐ মামলায় ১৩ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ কচি এবং ১৮ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দ’ জনকে একই মামলায় আটক দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেন।

দিঘলিয়া থানার (ওসি) তদন্ত শুভ্র প্রকাশ দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত যুবলীগের সভাপতি নাশকতার পরিকল্পনা করছিলেন এছাড়াও তার নামে হত্যা মামলা রয়েছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান । আটককৃত যুবলীগের সভাপতির বিরুদ্ধে

আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

উল্লেখ্য, ১১ সালের দুই নভেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি জনপ্রিয় ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হালিম হত্যার ১৫ বছর পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে আসামিরা।

মামলার চার্জশিট ভুক্ত অন্যতম আসামি উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম হালিম হত্যাকে পুঁজি করে

বিপুল অর্থবিত্তের মালিক বনে গেছেন। ।

শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন বেশ কিছুদিন । তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ বিভিন্ন দপ্তরে অবৈধ সম্পদ উপার্জন , ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটির প্রয়াত ইউপি চেয়ারম্যান গাজী আব্দুল হালিম২০১১ সালে ৩০ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে দুই নভেম্বর নিহত হন। এই হত্যাকাণ্ডের অন্যতম চার্জশিট ভুক্ত আসামি উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম সহ অন্যরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এ মামলায় অপর আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন সম্প্রতি অন্য একটি মামলায় আটক হয়েছেন।

এছাড়া অস্ত্রসহ প্রশাসনের কাছে ধরা পড়েন এই যুবলীগ নেতার শ্যালক মুরাদ। কথিত রয়েছে উদ্ধার হওয়া অস্ত্রটি গাজী আব্দুল হালিম হত্যাকাণ্ডে ব্যবহার হয়েছে। এছাড়াও চরমপন্থি সংগঠনের বিভিন্ন পর্যায়ে রয়েছে নিবিড় সম্পর্ক। উপজেলার সুগন্ধি গ্ৰামের মুন্না হত্যাকাণ্ডের সাথে যুবলীগের সভাপতি শেখ মনিরুলের জড়িত থাকার অভিযোগ মুন্নার পরিবারের ।

২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পলায়নের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম। আত্মগোপনে থেকে অর্থের বিনিময়ে নিজেকে মামলা থেকে বিরত রেখেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park