
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক মোঃ নাদিম হোসেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । তিনি সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন । ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
সাংবাদিক নাদিম দীর্ঘদিন ধরে সাভার অঞ্চলে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলা মেইল, বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন । মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে সাভারের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন, আমিন ।