1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পোরশায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল সাংবাদিকের, সাংবাদিক মহলে শোকের ছায়া ধর্ম ও রাজনীতি তত্ত্ব:- নান্দনিক সৌন্দর্যে বদলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড, নতুন সাজে মুগ্ধ এলাকাবাসী। চাপরাশিরহাটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও উচ্চশিক্ষায় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত মাধবপুর থানার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতার মিয়া। পোরশায় নিজ উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আয়নাল হক সাভারে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ ওসি ও সাংবাদিক আহত, পুলিশের গাড়িতে আগুন নিকলীতে নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২-এর উদ্বোধন পল্লী সঞ্চয় ব্যাংকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

চাপরাশিরহাটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও উচ্চশিক্ষায় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

নুর আলাম বিপ্লব –

শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, উৎসাহ প্রদান এবং উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা দেওয়ার প্রত্যয়ে গ্রাজুয়েটস সোসাইটি চাপরাশিরহাট জোন,এর উদ্যোগে আয়োজিত এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উচ্চশিক্ষায় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অত্যন্ত আনন্দঘন ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে,৬ ই নভেম্বর( শুক্রবার) সকাল ১০ ঘটিকায় কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট ইউনিয়নে ইসমাইল ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে চাপরাশিরহাট গ্রাজুয়েটস সোসাইটির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদেরসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক, অ্যাডভোকেট, বিসিএস ক্যাডার, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ, সুধীজন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মিজানুর রহমান শিহাব এবং সঞ্চালনায় ছিলেন আরেফিন রবিন, গ্রাজুয়েটস সোসাইটির সম্মানিত সদস্যদের সার্বিক পরিচালনা, আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত গুণীজনদের মূল্যবান বক্তব্যে তাদের জীবনের অভিজ্ঞতা বিনিময় এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান সাহেব বলেন

আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে না, বরং আগামী দিনের যোগ্য, দক্ষ ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রত্যেককৃতকার্য শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park