
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
সরকারি হাসপাতালগুলোতে যেকোনো ধরনের অব্যবস্থাপনা দূর করতে হলে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবে কর্মসূচি হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি ।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে সাভারের থানা রোড এলাকায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, “এক জায়গায় গিয়ে অব্যবস্থাপনা দেখলাম এবং সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিলাম—এতে করে কেবল সেই নির্দিষ্ট জায়গাটি ঠিক হলো, কিন্তু এতে তো পুরো দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঠিক হয়ে গেল না।” দেশজুড়ে চিকিৎসাসেবার মান টেকসই ও দীর্ঘমেয়াদী উপায়ে উন্নত করতে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ নেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
চিকিৎসকদের পেশাগত দক্ষতা বাড়াতে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে ড. এম এ মুহিত জানান, চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের মানবসম্পদ উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা -১৯ ( সাভার – আশুলিয়া ) এর সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ এন এম বজলুর রশিদ ।
এছাড়া মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ।