
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক পুলিশি কার্যক্রমে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জের মাধবপুর থানার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইকতার মিয়া।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) তাঁর হাতে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
পুলিশি দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
ইকতার মিয়ার এ অর্জনে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর এ স্বীকৃতি পুলিশের অন্যান্য সদস্যদেরও পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ইকতার মিয়ার এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ইকতার মিয়ার এ অর্জনে গর্বিত কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা।