1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

নওগার মান্দায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১০ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ-

নওগাঁর মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১১৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা (হেলিকপ্টার) প্রতীক নিয়ে ২৪ হাজার ৮শ’ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ মাহফুজুর রহমান নয়ন (আনারস) প্রতীকে ২৪ হাজার ২শ’ ২১ ভোট পেয়েছেন।

বুধবার (৬জুন) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উত্তম কুমার সরকার (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৪০ হাজার ৮শ’ ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী (চশমা) প্রতীকে ১৪ হাজার ২শ’ ৫১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরফানা বেগম ফেন্সি (পদ্মফুল) প্রতীকে ৩৩ হাজার ১শ’ ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ফুটবল) প্রতীকে মাহবুবা সিদ্দিকা রুমা ২৩ হাজার ২শ’ ৭৯ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, মান্দা উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৩৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন।

নওগাঁ প্রতিনিধি।
০৫/০৬/২৪ ইং

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park