1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম,
নিকলী–কিশোরগঞ্জ

দীর্ঘ প্রায় এক যুগ পর কিশোরগঞ্জের নিকলীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে হাওরাঞ্চলের লোকজ সংস্কৃতি। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝিদের ছন্দময় বৈঠার ঝাপটায় মুখর হয়ে ওঠে নিকলী বেড়িবাঁধ সংলগ্ন ঘোড়াউত্রা নদী। নৌকা বাইচ দেখতে নদীর দুই তীর ও আশপাশের এলাকায় জড়ো হন বিপুলসংখ্যক দর্শনার্থী। সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় নিকলী বেড়িবাঁধ সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে এ বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এ আয়োজন ফিরে আসায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকারম হোসেন সর্দার, বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজসেবক হাজী মাসুক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, “হাওর তথা গ্রামীণ জনজীবনের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নৌকা বাইচের সম্পর্ক অত্যন্ত গভীর। নিকলীর ঘোড়াউত্রা নদীর বুকে প্রাণচঞ্চল মানুষের এই বিপুল সমাগমই তার প্রমাণ। নৌকা বাইচ শুধু বিনোদনের আয়োজন নয়, এটি আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর নিকলীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন হওয়ায় তিনি আনন্দিত। এ আয়োজনকে সফল করতে যারা উদ্যোগ নিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

পরে প্রতিযোগিতায় বিজয়ী নৌকার মাঝি ও সংশ্লিষ্টদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শেখ মজিবুর রহমান।

স্থানীয়দের মতে, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি হাওরাঞ্চলের মানুষের শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহ্য। হারিয়ে যেতে বসা এই সংস্কৃতিকে নিয়মিত আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা গেলে নিকলীর লোকজ ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park