
নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁর মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১১৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা (হেলিকপ্টার) প্রতীক নিয়ে ২৪ হাজার ৮শ' ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাঃ মাহফুজুর রহমান নয়ন (আনারস) প্রতীকে ২৪ হাজার ২শ' ২১ ভোট পেয়েছেন।
বুধবার (৬জুন) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উত্তম কুমার সরকার (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৪০ হাজার ৮শ' ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী (চশমা) প্রতীকে ১৪ হাজার ২শ' ৫১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরফানা বেগম ফেন্সি (পদ্মফুল) প্রতীকে ৩৩ হাজার ১শ' ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ফুটবল) প্রতীকে মাহবুবা সিদ্দিকা রুমা ২৩ হাজার ২শ' ৭৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, মান্দা উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৩৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন।
নওগাঁ প্রতিনিধি।
০৫/০৬/২৪ ইং
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান