1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

পোরশায় বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৬৭ বার পঠিত

মোঃ আরিফুর হক সাহিন
পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ-

নওগাঁর পোরশা সীমান্তে ভারতে পাচারের সময় ১৬ বিজিবি টহল দল কর্তৃক কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে। বিজিবি সূত্রে জানাগেছে, নিতপুর বিওপি’র নিতপুর সীমান্ত দিয়ে ভারতে কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি চোরাচালান হতে পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর সুলতান মাহমুদ শেখ, পিএসসি, এর নেতৃত্বে নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৩০/৯-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালাশহিদ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুর্তিটি উদ্ধার করা হয়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ওই স্থান হতে ৬০ কেজি ওজনের ০১টি কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তিটি আইনগত ব্যবস্থার মাধ্যমে ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park