1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৩ টি বিষয়ে অভিন্ন প্রশ্ন হবে

জৈন্তাপুরে বিজিবির অভিযানে দুই ট্রাক ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মো: বিলাল উদ্দিন
স্টাফ রিপোর্টার, সিলেট :

সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারতীয় জিরা, কসমেটিকস, কম্বলসহ বিপুল পরিমাণ পণ্যবোঝাই দুটি ট্রাক জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার তামাবিল মহাসড়কের চিকনাগুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ১৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ট্রাক দুটি আটক করেন। পরে ট্রাক দুটিতে থাকা ভারতীয় বিভিন্ন পণ্যের বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় জিরা, বিভিন্ন ধরনের কসমেটিকস ও কম্বলসহ বিপুল পরিমাণ মালামাল রয়েছে। তবে এসব পণ্যের বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসায়ীদের দাবির সঙ্গে যাচাইয়ে অসঙ্গতি পাওয়া যায়।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম জানান, ব্যবসায়ীরা মালামালের বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও তাৎক্ষণিকভাবে উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে মালামাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারলে আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে ব্যবসায়ীদের মালামাল বুঝিয়ে দেওয়া হবে।
এ ঘটনায় জব্দ করা পণ্যের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি ও জৈন্তাপুর থানা পুলিশ জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park