
মিজানুর, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় গুচ্ছ গ্রামে বসবাসরত সকল ব্যক্তিদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) আখতার জাহান সাথী, সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল সহ গুচ্ছ গ্রাম থেকে আসা প্রশিক্ষনার্থী নারী-পুরুষ উভয়ের প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার উপজেলা পরিষদের চত্বরে অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আখতার জাহান সাথী, সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন, এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,শিক্ষক, কাজী সহ সচেতন ব্যক্তিবর্গ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।