1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৩ টি বিষয়ে অভিন্ন প্রশ্ন হবে

ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
মোঃ সাজজাদ হোসাইন

নওগাঁর মান্দায় ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় তিনটি বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিলগুলো হলো বিলমান্দা, বিলউথরাইল ও চককসবা বিল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর প্রকল্প পরিচালক শামশুল করিম, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, এমপির প্রতিনিধি আব্দুল মতিন মাল এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।
এ সময় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোজাফফর হোসেনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় বিলগুলোতে মৎস্যসম্পদ বৃদ্ধি ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি বিলের মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল সাধারণ মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতাভুক্ত এসব বিলে স্বল্পমূল্যে টিকিট সংগ্রহ করে মৎস্যজীবীরা মাছ আহরণ করতে পারবেন। তবে মৎস্যসম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে বিলে নিষিদ্ধ জাল ব্যবহার করা যাবে না।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park