1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

মাধবপুরে মাটি ভরাট নয়, পিলারভিত্তিক ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন।

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

মাধবপুর পৌরসভা (হবিগঞ্জ), ৩০ জুন ২০২৬: মাধবপুর উপজেলায় প্রস্তাবিত সড়ক উন্নয়ন প্রকল্পে মাটি দিয়ে ভরাটের পরিবর্তে পিলারের মাধ্যমে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাটি দিয়ে ভরাট করে সড়ক নির্মাণ করলে স্থানীয় জনসাধারণের চলাচল, কৃষিজমির পানি নিষ্কাশন এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই জনস্বার্থ বিবেচনায় মাটি ভরাটের পরিকল্পনা বাতিল করে পিলারভিত্তিক ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পিলারভিত্তিক ফ্লাইওভার নির্মাণ করা হলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং দীর্ঘমেয়াদে জনগণ উপকৃত হবে।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে জনগণের দাবি অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park