1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত!! কবিরহাটে ইসলামিয়া হাসপাতাল উদ্বোধন ৭ দফা দাবিতে লালমনিরহাটে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ বাঞ্ছারামপুরে ঐতিহাসিক সড়কের উদ্বোধন, ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা। নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’

হবিগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত মাধবপুর থানার ওসি সোহেল রানা।

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৯৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ
রুহুল আমীন খান (উজ্জ্বল)।

তারিখ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানাকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য মাধবপুর থানার ওসি মো. সোহেল রানাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
পরে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্মাননা গ্রহণের পর ওসি মো. সোহেল রানা বলেন, “এই অর্জন মাধবপুর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
মাধবপুর থানার এ অর্জনে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। মাধবপুরবাসী ওসি মো. সোহেল রানাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বে থানার সফলতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park