1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোটার।

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে জীবনরক্ষাকারী ওষুধ বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ওলামা দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বাজার থেকে বিপুল পরিমাণ জরুরি ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে চট্টগ্রামের অন্যতম বন্যাকবলিত অঞ্চল বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দেন।

​ত্রাণ বিতরণ যাত্রার প্রাক্কালে ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “বন্যায় ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে বাঁশখালীর হাজার হাজার মানুষ আজ চরম মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত এলাকার বন্যাকবলিত এই অসহায় মানুষের চরম সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ও ওনার পাঠানো উপহার সামগ্রী নিয়ে আমরা সরাসরি বানভাসি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি।”

​নেতৃবৃন্দ আরও জানান, খাদ্য সহায়তার পাশাপাশি বন্যায় পানিবাহিত রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুর্গত এলাকার মানুষের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় জরুরি ঔষধপত্র বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য তারা দেশবাসীসহ সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

​ত্রাণ বিতরণী এই যাত্রায় কেন্দ্রীয় ওলামা দল এবং চট্টগ্রাম জেলা ও স্থানীয় ওলামা দলের সর্বস্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের বরগুনা জেলার সভাপতি মাওলানা মোঃ আব্দুল মোতালেব বন্যা সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের তাদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park