1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

বেনাপোল থেকে এনামুল হকঃ

ভারতের এক নারী ও তার ছোট ছেলে সন্তানকে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পেরিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তারা বেনাপোল সীমান্ত এলাকায় অবস্থান করছেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে মানবিক উদ্বেগের সৃষ্টি করেছে।

ওই নারীর নাম রেসমা বিবি। তিনি ভারতের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী রাজু শেখ এবং পিতা বুলু শেখ। রেসমা বিবির দাবি, ভারতের বোম্বে এলাকায় বিএসএফের হাতে আটক হওয়ার পর তাকে বাংলাদেশি সন্দেহে আরও প্রায় ২৫০ জনের সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোন এক সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।

তিনি জানান, চট্টগ্রামে পৌঁছানোর পর স্থানীয় কিছু মানবিক মানুষ চাঁদা তুলে তার যাতায়াতের ব্যবস্থা করেন। পরে তাকে বেনাপোল সীমান্তে পাঠানো হয়, এই আশা নিয়ে যে এখান দিয়ে তিনি আবার ভারতে ফিরতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত তিনি ও তার শিশু সন্তান অনিশ্চয়তার মধ্যে অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “এ বিষয়ে আমাদের করণীয় তেমন কিছু নেই। বিষয়টির সমাধান হয়তো বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে হতে পারে।”

অন্যদিকে মানবাধিকার সংগঠন রাইটস যশোর-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, “এ বিষয়ে আসলে আমাদের করণীয় কিছু নেই। এটি দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন।”

এদিকে সীমান্ত এলাকায় অবস্থানরত ওই নারী ও তার ছোট শিশুর নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত বিষয়টি বিবেচনা করে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে নারী ও শিশুটির পরিচয় যাচাই এবং নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা উচিত।

উল্লেখ্য, রেসমা বিবির বর্ণিত ঘটনাটি তারই অভিযোগের ভিত্তিতেই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park